Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি টিসিবির পণ্যসহ আটক ১

  |   মঙ্গলবার, ০৯ জুন ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি টিসিবির পণ্যসহ আটক ১

বিশেষ প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকারি টিসিবির পণ্য সন্দেহে ১২শত কেজি চিনি, ২শত কেজি মুশরী ডাল ও দেড়শত কেজি ছুলা বুট উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) সদস্যরা। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে জেলা শহরের কাউতুলী মসজিদ রোড এলাকা থেকে এপণ্য গুলো উদ্ধার করা হয়।

 

এসময় লোকমান হোসেন (৪৫) নামের একজন ব্যবসায়ীকে আটক করা হয়। আটক লোকমান ওই এলাকার মৃত মলাই মিয়ার ছেলে।

 

এনএসআই সূত্রে জানা যায়, আটক লোকমান হোসেন আটকের পর লিখিত জবানবন্দিতে জানিয়েছেন, গত ১৫দিন পূর্বে কাউতুলী এলাকার টিসিবির ডিলার শাহ আলমের কাছ থেকে চিনি, ডাল ও ছোলা বুট গুলো ক্রয় করে মজুদ করে রেখে ছিলেন।

 

এবিষয়ে অভিযানে থাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্দ্বীপ তালুকদার জানান, আটক ব্যক্তি মালামাল গুলো ক্রয় করেছেন তা টিসিবির কিনা যাচাই করা হচ্ছে। যাচাই শেষে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। উদ্ধার হওয়া মালামাল গুলো পুলিশ হেফাজতে রয়েছে।

 

উল্লেখ্য, ওএমএসের তালিকায় নিজের পরিবারের ১৩জনের নাম তুলে দেশব্যাপী আলোচিত হন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীফের শিল্প ও বানিজ্য সম্পাদক ওএমএসের ডিলার মো. শাহ আলম। আলোচিত ঘটনাটি অভিযোগ প্রমাণিত হওয়ায় এই আওয়ামী লীগ নেতার ওএমএসের ডিলারশীপ বাতিল করেছে প্রশাসন। ওএমএসের ডিলার বাতিল হলেও তিনি টিসিবির ডিলার হিসেবে কাউতুলী এলাকায় নিযুক্ত আছেন। এনএসআইয়ের অভিযানে আটক ব্যক্তি ডিলার শাহ আলম থেকে পণ্যগুলো ক্রয় করেছেন বলে জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ