Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেফতার

  |   মঙ্গলবার, ০৯ জুন ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া শহরে প্রতারণাকালে মো. বাবুল (২৮) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) সদস্যরা। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোলাম রাব্বানীর ছেলে।

 

মঙ্গলবার দুপুর দুইটার দিকে শহরের পৌর সুপার মার্কেটের সামনে থেকে এনএসআই’র ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন। আটকের পর তাকে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করেন।

 

এনএসআই সূত্রে জানা গেছে, একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে নিজেদেরকে সচিব ও ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ফুটপাতের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছে। বাবুল ওই প্রতারক চক্রের সক্রিয় সদস্য। মঙ্গলবার দুপুরে শহরের ফকিরাপুল এলাকায় ফুটপাতের দুইজন ব্যবসায়ীর কাছ থেকে নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ৩ হাজার টাকা আদায় করেন বাবুল। পরবর্তীতে এনএসআই সদস্যরা তাকে আটক করেন।

 

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া জানান, আটক ব্যক্তি বিভিন্ন সময় মানুষের সাথে সচিব, যুগ্ন সচিব বা ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা করে আসছিল। দুপুরের ফকিরেরপুলের কাছে হোটেল খানাবাসমতির সামনে এক লিচু বিক্রেতার সাথে প্রতারণা কালে এনএসআই সদস্যরা তাকে আটক করে। এসময় আরও দুইজন ব্যক্তি এসে জানায়, তাদের সাথেও সে প্রতারণা করে টাকা নিয়েছে। তিনি আরও বলেন, তার অপরাধ অনুযায়ী তাকে ভ্রাম্যমাণ আদালতে সাজা না দিয়ে নিয়মিত মামলা করতে থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ