Advertise with us
শিরোনাম
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে
Advertise with us

আখাউড়ায় করোনা থেকে ভালো হওয়ার পর ১ ব্যবসায়ীর মৃত্যু 

  |   বৃহস্পতিবার, ১১ জুন ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় করোনা থেকে ভালো হওয়ার পর ১ ব্যবসায়ীর মৃত্যু 

ডেস্ক রিপোর্ট:

করোনা আক্রান্ত হওয়ার পরবর্তী রিপোর্ট নেগেটিভ আসার পর মারা গেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া গ্রামের সেই ব্যবসায়ি তাপস সাহা।

বুধবার রাতে সাড়ে ১২টায় নিজ বাড়িতে তিনি মারা যান। বৃহস্পতিবার সকালেসৎকারের জন্য তাঁর লাশ স্থানীয় শ্মশাণে নেয়া হয়। এদিকে স্বাস্থ্যবিধি মেনে ওই ব্যক্তির সৎকার করার জন্য আখাউড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে। একই সঙ্গে যারা সৎকারে অংশ নিবেন তাদেরকে পরবর্তীতে হোমকোয়ারেন্টিতে থাকতেও বলা হয়েছে।

ঢাকায় হৃদরোগের চিকিৎসা করতে গিয়ে তাপস সাহার শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয় গত ২৪ মে। ৫ জুন তিনি নতুন করে আখাউড়া হাসপাতালে নমুনা দিলে পরবর্তীতে সেই রিপোর্টে করোনা নেগেটিভ আসে।

করোনা আক্রান্ত তাপস সাহার পুত্র কৌশিক সাহা জানান, তার বাবা তাপস কুমার সাহা গত ১৭ মে মোগড়া বাজারে ৩৫০ জন দরিদ্র মানুষের মধ্যে ব্যক্তিগত অর্থে ত্রাণ বিতরণ করেন। ত্রাণ বিতরণের দুইদিন পর হঠাৎ হার্টের রোগে আক্রান্ত হলে ঢাকার ল্যাব এইড হাসপাতালে নিয়া যাওয়া হয়। সেখানে চিকিৎসার পর শরীরে জ্বর আসলে হাসপাতাল কর্তৃপক্ষ তার করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করেন। ২৪মে রিপোর্টে তার শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়।

তিনি আরো জানান, করোনা শনাক্তের পর ল্যাব এইড হাসপাতালের আইসোলেশনে কয়েকদিন থাকার পর ডাক্তার ছাড়পত্র দিলে তার বাবাকে ২৮ মে আখাউড়ায় এনে হোম আইসোলেশনে রাখা হয়। ডাক্তারের পরামর্শে হোম আইসোলেশনে থাকায় তারা আখাউড়া হাসপাতাল কিংবা উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয় নি। গত ৫ জুন শুক্রবার বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে অবগত করে নতুন করে করোনার নমুনা দেয়া হয়। পাশাপাশি অন্যদেরও নমুনা দেয়া হয়।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: শ্যামল চন্দ্র ভৌমিক জানায়, তাপস সাহার করোনা শনাক্ত হয় ঢাকায়। পরবর্তীতে তিনি আর নমুনা দিতে

আসেন। নমুনা নিয়ে ওনাকে হোম আইসোলেশনে থাকতে বলা হয়। গত মঙ্গলবার আসা ফলাফলে তিনিসহ পরিবারের সবার নেগেটিভ আসে।আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা জানান, ওই ব্যক্তির মারা যাওয়ার বিষয়টি তিনি জেনেছেন। স্বাস্থ্যবিধি মেনে সৎকার করার পাশাপাশি যারা অংশ নিবেন তাঁদেরকে হোমকোয়ারেন্টিনে থাকতে হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ