Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে সর্বোচ্চ ৫৩ জনসহ করোনা আক্রান্তের সংখ্যা ৪০৬

  |   শুক্রবার, ১২ জুন ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে সর্বোচ্চ ৫৩ জনসহ করোনা আক্রান্তের সংখ্যা ৪০৬

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কর্মকর্তা সহ গত ২৪ ঘন্টায় নতুন করে সর্বোচ্ছ ৫৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৪০৬ এ দারাল।

শুক্রবার প্রাপ্ত ২৮৯টি ফলাফলের মধ্যে ৫৩ জন তাদের ফল পজেটিভ এসেছে। ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত ডা: সানজিদা আক্তার এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৪০৬ জন করোনায় শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ে দায়িত্বরত ডা. সানজিদা দুপুর দেড়টার দিকে জানান, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ ও ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারাল সেন্টার থেকে ২৮৯টি নমুনা পরীক্ষা করে ৫৩ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে।

এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ১৮ জন, কসবা উপজেলায় ২৭ জন, নাসিরনগর উপজেলায় ৩ জন, আখাউড়া উপজেলায় ৩ জন, ও আশুগঞ্জ উপজেলায় ২ জন।

এ নিয়ে জেলায় আক্রান্ত ৪০৬ জনের মধ্যে ৭৬ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এ পর্যন্ত জেলায় ৬ হাজার ৪২০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ৫ হাজার ৪১২ জনের ফলাফল পাওয়া গেছে।

এখনো আইসোলেশনে আছেন ২৭১ জন, এর মধ্যে জেলায় ২৬১ জন, ঢাকায় ৭ জন, কুমিল্লায় ২ জন ও ফেনীতে ১ জন। করোনায় এ পর্যন্ত জেলায় ৬ জন মারা গেছে ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ