| শনিবার, ২৭ জুন ২০২০ | প্রিন্ট | পড়ুন মিনিটে
আখাউড়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে নিরব(৪)নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ১১টায় আখাউড়া পৌরশহর কলেজপাড়ায় এই ঘটনা ঘটে।
জানাযায়,মৃত শিশু নিরব আখাউড়া বড় বাজার বাগান বাড়ির বাদল মিয়ার পুত্র। নিরব মায়ের সাথে আত্মীয় বাড়ি কলেজপাড়া এরশাদ মিয়ার বাসায় বেড়াতে এসেছিল। সকাল ১১টায় খেলাধুলা করার সময় শিশু নিরব কলেজপাড়ার একটি ডোবার পানিতে পড়ে যায়।
পরে ডোবা থেকে তাকে তুলে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের নেয়ার আগেই নিরব মারা যায়। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে কর্তব্যরত চিকিৎসক।
আখাউড়া পৌরসভা ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মন্তাজ মিয়া এই বিষয়টি নিশ্চিত করেছেন।