Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ভারতে বজ্রপাতে একদিনেই শতাধিক মৃত্যু

  |   শনিবার, ২৭ জুন ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ভারতে বজ্রপাতে একদিনেই শতাধিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের দুটি রাজ্য বিহার ও উত্তরপ্রদেশে বজ্রপাতে একদিনেই শতাধিক মৃত্যু হয়েছে।

দুই রাজ্যের সরকার একদিনে ১০৭ জন মারা যাওয়ার খবর নিশ্চিত করেছে। সরকারি সূত্রে জানা গেছে , বজ্রাঘাতে বিহারে ৮৩ জন ও উত্তর প্রদেশে ২৪ জন মারা গেছেন।টাইমস অব ইন্ডিয়া।

বিহারের গোপালগঞ্জ জেলাতেই সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে, সেখানে মারা গেছেন ১৩ জন। এছাড়া আরও ২৩টি জেলা থেকে মানুষের মৃত্যু আর ক্ষয়ক্ষতির খবর জানা গেছে।

বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী লোকেশ্বর রায় বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলোতে রাজ্যে বজ্যঘাতে একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যু।

উত্তর প্রদেশের দেওরিয়া জেলায় সবচেয়ে বেশি ৯ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার ও শনিবার বিহারে বজ সহ ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্যমতে, ২০১৮ সালে ভারতে ২ হাজার তিনশ’র বেশি প্রাণহানি হয়েছে বজ্রপাতে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ