Advertise with us
শিরোনাম
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে
Advertise with us

আখাউড়ার করোনা জয়ী সেই চিকিৎসক এখন প্রশাসন ক্যাডারে

  |   মঙ্গলবার, ৩০ জুন ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ার করোনা জয়ী সেই চিকিৎসক এখন প্রশাসন ক্যাডারে

আখাউড়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার করোনাজয়ী চিকিৎসক হামিদা মুস্তফা সেঁওতি এখন প্রশাসন ক্যাডার। ৩৮তম বিসিএস এর ফলাফলে সেঁওতিকে ‘সহকারি কমিশনার’হিসেবে সুপারিশ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তাঁর স্বামী ডা. পিয়েল আহম্মেদ খাঁনসহ পরিবারের সদস্যরা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মঙ্গলবার সন্ধ্যায় এ সংক্রান্ত পোস্ট দেয়া হয়।জেলার আখাউড়া উপজেলার দেবগ্রামের গৃহবধূ হামিদা মুস্তফা বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। গত ১৪ এপ্রিল তাঁর করোনা পজেটিভ আসে।

উপসর্গ থাকায় ওই সময়ে তিনি স্বামীর সঙ্গে ময়মনসিংহে চলে যান। তাঁর করোনা আক্রান্তের খবরে ময়মনসিংহের লোকজন অশোভন আচরণ করেন। পরে হামিদা মুস্তফার স্বামীসহ পরিবারের মোট পাঁচ সদস্য করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নেন।পরবর্তীতে সবাই সুস্থ হন। করোনা আক্রান্ত হওয়া নিয়ে হামিদা মুস্তফা ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দেন। সেবা দিতে গিয়ে মরে গেলেও কোনো আফসোস থাকবে না বলে তিনি উল্লেখ করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ