Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়া ও বিজয়নগরে বিপুল সংখ্যক কসমেটিক’স এবং মাদকসহ ২ জন আটক

  |   বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়া ও বিজয়নগরে বিপুল সংখ্যক কসমেটিক’স এবং মাদকসহ ২ জন আটক

 

আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক বিজয়নগর ও আখাউড়া উপজেলায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদক
ইস্কফ-১১৬ বোতল ও অন্যান্য মালামাল মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়। এছাড়াও ভারতীয় ফেন্সিডিল-১১ বোতল, ভারতীয় ইয়াবা-৬২ পিস, ইস্কফ-৪৫ বোতল এবং ভারতীয় গাঁজা ০৬ কেজিসহ ০২ জন মাদক ব্যবসায়ী মোঃ রুবেল ও জাহেদা বেগম কে আটক করা হয়।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান জানান প্রেস বিজ্ঞপ্তি নং ৩৫/২০২০ এর মাধ্যমে জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর বিওপি’র আওতাধীন পূর্ব কালাছড়া নামক এলাকা হতে ভারতীয় নেহার হারবাল মেহেদী-২৫ পিস, পন্ডস স্যান্ডাল পাউডার-৮০০ পিস, আখাউড়া উপজেলার ফকিরমোড়া বিওপি’র আওতাধীন কুড়িপাইকা নাম স্থান হতে ভারতীয় ৭৬ বোতল ইস্কফ, উপজেলার আজমপুর বিওপি’র আওতাধীন চাঁনপুর নামক স্থান হতে ভারতীয় ইস্কফ-৪০ বোতল মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয় এছাড়াও শ্যামনগর বিওপি’র আওতাধীন দূর্গাপুর বাইপাস নামক স্থান হতে ভারতীয় ইয়াবা-৬২ পিস, গাঁজা-০৬ কেজি, স্যামস্যাং মোবাইল-০১ টি ও বাংলাদেশী নগদ টাকা ১,১০০/- সহ মোঃ রুবেল মিয়া (২২), পিতা- মোঃ আব্দুর রাজ্জাক, গ্রামঃ পাকদেওড়া,পোঃ বাদামতলী, থানাঃ বাংগোড়া বাজার, জেলাঃ কুমিল্লা এবং শ্যামনগর বিওপি’র
আওতাধীন খরমপুর বাইপাস নামক স্থান হতে ভারতীয় ইস্কফ-৪৫ বোতল ও ফেন্সিডিল-১১ বোতলসহ মোছাঃ জাহেদা বেগম (৩৬), স্বামী- মোঃ নূর ইসলাম, গ্রামঃ কাশিনগর, পোঃ সিংগারবিল, থানাঃ বিজয়নগর, জেলাঃ বি-বাড়িয়া’কে আটক করা হয়। পরিচালিত অভিযানে জব্দকৃত মাদকদ্রব্যে ও অন্যান্য মালামালের সিজার মূল্য সর্বমোট-
১,৫০,৫০০/- টাকা। ধৃত আসামীদেরকে বিজিবি কর্তৃক মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে উক্ত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইন ২০১৮ এর ৩৬ (১) এর ১৪ (ক) ৩৮/৪১ ধারা মোতাবেক আখাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ