Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় ছাত্রী কে ধর্ষণ চেষ্টা সেই শিক্ষকের বিরুদ্ধে মামলা ও সাময়িক বরখাস্ত

  |   শুক্রবার, ০৩ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় ছাত্রী কে ধর্ষণ চেষ্টা সেই শিক্ষকের বিরুদ্ধে মামলা ও সাময়িক বরখাস্ত
আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সপ্তম শ্রেনীর এক ছাত্রী কে কোচিং করার সময় ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠার পর ঐতিহ্যবাহী মোগড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আশরাফুল আলম হিরন কে শুক্রবার(৩রা জুলাই) সাময়িক বরখাস্ত করেছে মোগড়া স্কুলের ম্যানেজিং কমিটি। বিষয়টি নিশ্চিত করেছেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নোয়াব মিয়া। গতকালই শ্লীলতাহানির শিকার ছাত্রীর মা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন শিক্ষক হিরনের বিরুদ্ধে।
এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টায় সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রী সাবেক শিক্ষক হিরণ এর কাছে কোচিং করতে যায় কোচিং শেষে ছাত্রী কে জোরপূর্বক জড়িয়ে ধরে তাকে ধর্ষণ করার চেষ্টা চালায় এবং এসময় ছাত্রীর গালে কামড় দেয় এবং স্পর্শকাতর স্থানে হাত দেয়। পরে ঘটনা জানাজানি হলে ছাত্রীর মা ঐ স্কুলের প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দেয় এবং থানায় মামলা দায়ের করা হয়।
এবিষয়ে মোগড়া স্কুলের ম্যানেজিং কমিটির একটানা ৫ বারের সফল সভাপতি মোঃ নোয়াব মিয়া ফোনে জানান, ছাত্রীর মায়ের লিখিত অভিযোগ পাওয়ার পর প্রাথমিক ভাবে মনে হয়েছে ঘটনা আংশিক সত্য, পরে শিক্ষক আশরাফুল আলম হিরন কে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে বর্তমানে তদন্ত চলছে তদন্তের পর চুড়ান্ত স্বিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরো বলেন,  তাকে বরখাস্তের পাশাপাশি অবৈধভাবে কোচিং সেন্টার পরিচালনার অভিযোগ পাওয়া গেছে এজন্য তাকে স্কুলের বেতন ভাতা স্থগিত সহ সরকারি বেতন অর্ধেক কাটা হবে।
মামলার বিষয়ে জানতে চাইলে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী মামলার সত্যতা নিশ্চিত করে বলেন,  গতকাল লিখিত অভিযোগ পেয়েছি এ বিষয়ে যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হব।
Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ