Advertise with us
শিরোনাম
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে
Advertise with us

আখাউড়ায় সার্ভিস তার ছিদ্র করে বিদ্যুৎ চুরির অভিযোগ স্বঘোষিত ১ কবির বিরুদ্ধে

  |   শনিবার, ০৪ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায়  সার্ভিস তার ছিদ্র করে বিদ্যুৎ চুরির অভিযোগ স্বঘোষিত ১ কবির বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সার্ভিস তার ছিদ্র করে বিদ্যুৎ চুরির অভিযোগ উঠেছে আলী আফজাল খান (৪০) নামে এক স্বঘোষিত কবি ও সাংবাদিকের বিরুদ্ধে।

অভিনব পন্থায় টানা ৪ মাস বিদ্যুৎ চুরি করার পর গতকাল শুক্রবার হাতেনাতে ধরা পড়েছেন তিনি। আখাউড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আবুল বাশার এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, আখাউড়া পৌরসভার দেবগ্রামের আলী আছমত খানের পুত্র আলী আফজাল খান শিমুলের দুইটি মিটারে ১৫ মাসে ৯৭ হাজার ৫৮২ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় গত চার মাস আগে সংযোগ দুইটি বিচ্ছিন্ন করা হয়। তিনি বকেয়া টাকা পরিশোধ না করে অভিনব পন্থায় বিদ্যুতের সার্ভিস তার ছিদ্র করে অবৈধ ভাবে দীর্ঘদিন ধরে ৪টি দোকান ও দোকানের সাথে সংযুক্ত গ্যারেজে ৬টি অটোরিক্সা চার্জ দিচ্ছিলেন।

গত বৃহস্পতিবার লাইন পরির্দশনের সময় সার্ভিস তার ছিদ্র করে অবৈধভাবে বিদ্যুত সংযোগের বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়। পরে আলী আফজাল খান শিমুলের উপস্থিতিতে অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। বিদ্যুত চুরির অভিযোগে প্রচলিত আইন অনুযায়ী আলী আফজাল খান শিমুলের বিরুদ্ধে ব্যবস্থা করা গ্রহন করা হবে বলেও তিনি জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ