Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় বিকাশ এজেন্টের ১৩ লাখ টাকাসহ ৩ ছিনতাইকারী আটক, আহত ১

  |   সোমবার, ২৫ জুন ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় বিকাশ এজেন্টের ১৩ লাখ টাকাসহ ৩ ছিনতাইকারী আটক, আহত ১

বিশেষ প্রতিনিধি: ব্রাক্ষণবাড়িয়া জেলার আখাউড়ায় বিকাশ এজেন্টের নগদ ১৩ লাখ টাকাসহ ৩ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে এ ঘটনায় ছিনতাইকারীর হামলায় আহত হয়েছে এক বিকাশ এজেন্ট কর্মচারী।

আখাউড়া থানা সূত্র জানায়, দুপুরে আখাউড়া উপজেলার বিকাশ এজেন্টে সরবরাহ করতে শরীফুল নামে এক কর্মচারী পাশের কসবা উপজেলার সৈয়দাবাদ বাজারের বিকাশ এজেন্ট থেকে নগদ ১৩ লাখ টাকা নিয়ে বের হয়। দুপুর ১২টায় আখাউড়া আনোয়ারপুর সড়কে পৌছে ছিনতাইকারীদের কবলে পড়ে।

খবর পেয়ে আখাউড়া থানার একদল পুলিশ আনোয়ারপুর গ্রামে অভিযান চালিয়ে প্রথমে ৮ লাখ টাকার ব্যাগসহ ইমরান মিয়া (২৫) নামে এক ছিনতাই কারীকে আটক করে। পরে তার দেওয়া স্বীকারোক্তিতে এই ছিনতাইকারী চক্রের সদস্য মোজাম্মেল হোসেন (৩৫) ও শরীফুল ইসলাম (২৭)কে নগদ আরো ৫ লাখ টাকাসহ আটক করে পুলিশ। ছিনতাইকালে বাধা দেয়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জুবায়ের হোসেন (৩৫) নামে বিকাশ এজেন্ট কর্মী আহত হয়েছে। তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ব্যাপারে আখাউড়া থানার ওসি মো: মোশারফ হোসেন তরফদার বলেন, ছিনতাইকৃত পুরো ১৩ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। আটক ৩ ছিনতাইকারীর বিরুদ্ধে থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে বলেও তিনি জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ