Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

করোনাকালে কসবায় গরু জবাই করে চেয়ারম্যানের নির্বাচনী সমাবেশ!

  |   সোমবার, ০৬ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

করোনাকালে কসবায় গরু জবাই করে চেয়ারম্যানের নির্বাচনী সমাবেশ!

 

 আশরাফুল মামুনঃ করোনার ভয়াবহতা উপেক্ষা করে এবং করোনা আইন অমান্য করে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম মান্নান জাহাঙ্গীর আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা চালাতে গরু জবাই করে সমাবেশ করলেন। এতে করোনা সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কায় গোপীনাথপুর গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এদিকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু থেকেই উপজেলা প্রশাসন ও কসবা থানা পুলিশ,কসবা পৌর শহরসহ উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মাইকিং করে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা মূলক ব্যানার প্রদর্শন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করা হলেও স্বাস্থ্য বিধি মানছে না কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম মান্নান জাহাঙ্গীর।

তিনি গত রোববার নিজ বাড়িতে গরু জবাই করে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগাম প্রচারণা মূলক সমাবেশ করেন। গোপীনাথপুর ইউনিয়নের সাহেব-সরদার দের নিয়ে ভুরিভোজের আয়োজন করে। ভুরিভোজ অনুষ্ঠানে ইউনিয়নের শত শত লোক অংশগ্রহণ করে। এতে করোনা সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা গোপীনাথপুর গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম মান্নান জাহাঙ্গীরের সাথে মুঠোফোনে আজ রোববার বিকেলে যোগাযোগ করলে তিনি জানান তার প্রয়াত পিতার মাগফেরাত উপলক্ষে তিনি গ্রামের বিশ-পঁচিশ জন মাওলানাকে দাওয়াত করেছেন। তিনি কোনো সমাবেশের আয়োজন করেননি বলেও জানান। এ বিষয়ে গতকাল রোববার দুপুরে গণমাধ্যমকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম এর সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি দেখবেন বলে জানান।

ভুরিভোজ অনুষ্ঠানে গোপীনাথপুর আলহাজ্ব শাহ আলম ডিগ্রী কলেজের অধ্যক্ষ আকরাম খান, ১ নং ওয়ার্ডের মেম্বার জাকির হোসেন, ২ নং ওয়ার্ডের মেম্বার নবী মিয়া, সাবেক মেম্বার খন্দকার শাহ আলম ও জহিরুল ইসলাম জহির, স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক, বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ, স্থানীয় বিভিন্ন গ্রামের গণ্যমান্যরা শামিল হন।

৬/৭/২০২০

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ