Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আফ্রিকায় দ্রুত বাড়ছে করোনা আক্রান্ত ও মৃত্যুসংখ্যা

  |   মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আফ্রিকায় দ্রুত বাড়ছে করোনা আক্রান্ত ও মৃত্যুসংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক:

আফ্রিকায় মহামারি করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত ও মৃত্যুসংখ্যা দ্রুত বাড়ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, আফ্রিকা মহাদেশে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা এক লাখ হতে প্রথমে ১০০ দিন সময় লাগে। পরে ১৮ দিনের ব্যবধানে তা দুই লাখ ছাড়ায়। পরের ২০ দিনে এ সংখ্যা চার লাখ ছাড়িয়ে যায়। ডব্লিউএইচওর মতে, আফ্রিকার বেশির ভাগ দেশে কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়ে গেছে।

আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা আর সর্বাধিক মৃত্যু হয়েছে মিসরে। দক্ষিণ আফ্রিকায় দুই লাখ পাঁচ হাজার ৭২১ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে তিন হাজার ৩১০ জনের। সুস্থ হতে পেরেছে ৯৭ হাজার ৮৪৮ জন। মিসরে আক্রান্ত ৭৬ হাজার ২২২ জনের মধ্যে তিন হাজার ৪২২ জনের মৃত্যু হয়েছে।

আফ্রিকার পাঁচ দেশে মৃত্যুহার বৈশ্বিক ৫ শতাংশ মৃত্যুহারের চেয়ে বেশি। শাদে করোনায় আক্রান্তদের সাড়ে ৮ শতাংশের মৃত্যু হয়েছে। আলজেরিয়ায় ৬ দশমিক ৬ শতাংশ, নাইজারে ৬ দশমিক ২, বুরকিনা ফাসোতে ৫ দশমিক ৫ এবং মালিতে ৫ দশমিক ৩ শতাংশ করোনায় আক্রান্তের মৃত্যু হচ্ছে।

নমুনা পরীক্ষার সংখ্যা বিবেচনায় আফ্রিকার ১০টি দেশ ৮০ শতাংশ পরীক্ষা করিয়েছে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা সবচেয়ে বেশি পরীক্ষা করেছে। এরপরই রয়েছে মরক্কো, ঘানা, মিসর, ইথিওপিয়া, উগান্ডা, মরিশাস, কেনিয়া, নাইজেরিয়া ও রুয়ান্ডা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ