Advertise with us
শিরোনাম
আখাউড়ায় জাতীয় যুব দিবস উদ্‌যাপন ও যুব ঋণ বিতরণ আখাউড়ার দুই উপসহকারী প্রকৌশলী (স্বামী-স্ত্রী) স্ট্যান্ডরিলিজ আখাউড়ায় প্রবাসীর জায়গায় গাছের চারা কেটে ফেলার অভিযোগ আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

পেটের ভেতরে করে ইয়াবা পাচারের সময় পেকেট ফেটে বিষ ক্রিয়ায় মৃত্যু

  |   বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

পেটের ভেতরে করে ইয়াবা পাচারের সময় পেকেট ফেটে বিষ ক্রিয়ায় মৃত্যু

বিশেষ প্রতিনিধি:

পেটের ভেতর ইয়াবা বড়ি ঢুকিয়ে পাচার করতে গিয়ে মোহাম্মদ তৈয়ব আলী (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯জুলাই) পেটের ভেতর ইয়াবার প্যাকেট ফেটে বিষক্রিয়া হলে ভোর ৫টার দিকে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। এরপরে হাসপাতালে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।পেটের ভেতর ইয়াবার প্যাকেট ফেটে বিষক্রিয়া মৃত্যু।

নিহত তৈয়াব চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া গ্রামের আলী আকবর মনুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে তারা তিনজন মিলে টেকনাফে থেকে পেটের ভেতর করে ইয়াবা চালান নিয়ে আসে। এনে তৈয়ব বাথরুম করে ইয়াবার প্যাকেটগুলো বের করে। কিন্তু কিছু প্যাকেট থেকে যায়। পেটের ভেতর ওই প্যাকেটগুলো ফেটে বিষক্রিয়া তার মৃত্যু হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ বলেন, মাদক কারবারি মৃত তৈয়ব আলী পুলিশের অভিযান ও সন্দেহের ঊর্ধ্বে থাকতে পেটের ভেতর ইয়াবা পাচারের পথ বেছে নিয়েছেন। পেটে ইয়াবার বিষক্রিয়ার কারণে তার মৃত্যু হয়। তার কোন অভিযোগ না পাওয়ায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ