Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ভারতের অভিনেত্রী কোয়েল মল্লিক ও তাঁর পরিবার করোনা আক্রান্ত

  |   শনিবার, ১১ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ভারতের অভিনেত্রী কোয়েল মল্লিক ও তাঁর পরিবার করোনা আক্রান্ত

আখাউড়ার আলো ২৪ ডেস্ক :

মাত্র দুই মাস আগে সুখবর দিয়েছিলেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। তাঁর ঘর আলো করে আসে ফুটফুটে পুত্রসন্তান। এবার দুঃসংবাদ দিলেন। জানালেন, মা-বাবা ও স্বামীসহ তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (১০জুলাই) রাত পৌনে ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কোয়েল মল্লিক এ খবর জানান। লেখেন, ‘বাবা, মা, রানে (স্বামী) ও আমার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আমরা সেলফ কোয়ারেন্টিনে আছি।’

পোস্টের সঙ্গে সঙ্গে ভক্তরা অভিনেত্রী ও তাঁর পরিবারের সবার জন্য শুভকামনা জানাতে থাকেন। এক ভক্ত লিখেছেন, ‘দ্রুত সুস্থ হয়ে উঠুন। আমিও (করোনা) পজিটিভ। সবার জন্য প্রার্থনা করছি। ঈশ্বর দ্রুত আপনাদের সুস্থ করে দিন।’ কোয়েলের সন্তানের খোঁজও নিচ্ছেন ভক্তরা।

কোয়েল মল্লিকের বাবা বিখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক এবং স্বামী প্রযোজক নিসপাল সিং রানে। ২০১৩ সালে নিসপাল সিংকে বিয়ে করেন কোয়েল।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ