Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় মামলার তদন্তে যাওয়ার সময় পুলিশ কর্মকর্তার উপর হামলা

  |   শনিবার, ১১ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় মামলার তদন্তে যাওয়ার সময় পুলিশ কর্মকর্তার উপর হামলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক পুলিশ কর্মকর্তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে পিটানোর ঘটনায় রাসেল আহমেদ (২৯) ও মো.খলিল (২৭) নামের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলা সদর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাসেল উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল আহমেদের ছোট ভাই ও উপজেলার বাগেরহাটি এলাকার আলী আহমেদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদ।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক রাসেল আহমেদ সৌদি আরব প্রবাস থেকে দেশে ফিরেছেন। দেশে ফিরে বড় ভাই ছাত্রলীগের সভাপতি পদে থাকায় এলাকায় দাবড়ে বেড়াতো। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাঞ্ছারামপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওমর ফারুক একটি মামলার তদন্ত কাজে বাজার এলাকায় যান। এসময় রাসেল হাসপাতাল মোড়ে এএসআই ওমর ফারুকের মোটরসাইকেলের গতিরোধ করেন। এএসআই ওমর ফারুকে রাসেল জিজ্ঞেস করেন, কেন ওই মামলার তদন্তে ওই এলাকায় গেলেন। এরই একপর্যায়ে রাসেল ও তার সহযোগীরা এএসআই ওমর ফারুককে গলায় ধরে মোটরসাইকেল থেকে নামিয়ে কিল ঘুষি মেরে পিটিয়ে আহত করেন। আহতবস্থায় এএসআই ওমর ফারুক প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় চলে যান।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী বলেন, এই ঘটনায় এএসআই ওমর ফারুক বাদি হয়ে পুলিশের উপর হামলা ও সরকারি কর্তব্যে বাঁধা প্রদানের অভিযোগে মামলা দায়ের করেন। এ মামলায় শুক্রবার রাতে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ