Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

গরুর হাটে মানা হচ্ছেনা স্বাস্থ্যিবিধি মুখের লালায় টাকা গুণছেন বিক্রেতারা

  |   মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

গরুর হাটে মানা হচ্ছেনা স্বাস্থ্যিবিধি মুখের লালায় টাকা গুণছেন বিক্রেতারা
বিশেষ প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় গরুর হাটে স্বাস্থ্যবিধি মানছে না কেউ। মুখের লালায় টাকা গুণছেন বিক্রেতারা। হাটের অবস্থা দেখে মনে হয়েছে দেশে করোনা বলতে কিছু নেই। শারিরিক দূরত্ব কিংবা নাকেমুখে মাস্ক পড়ার আইনকে কেউ পাত্তা দিচ্ছেনা।
আখাউড়া পৌরসভার কলেজপাড়ায় অবস্থিত এই হাটে সপ্তাহে একদিন মঙ্গলবার হাট বসে। চলতি বছর ইজারা না হওয়ায় আপাতত পৌরসভা নিজস্ব লোকবলের মাধ্যমে হাটটি পরিচালনা করা হচ্ছে।
আজ মঙ্গলবার(১৪ জুলাই)  আখাউড়া গরুর হাটে খোজ নেয়ার সময় দেখাগেছে স্বাস্থ্যবিধি ও শারিরিক দূরত্ব বজায় না রেখে আসন্ন কোরবানী ঈদকে ঘিরে পশুর বেচাকেনায় মানুষের ভিড় বেড়েছে। রমজান মিয়া ও হারুন মিয়া এই বাজারে গরু বিক্রয় করে টাকা গুণছেন মুখের লালা দিয়ে। তারা বলছে গরুর বাজারে স্বাস্থ্যবিধি মেনে চলা সম্ভব নয়।
কয়েকজন ক্রেতা জানায়, পরীক্ষা নিরীক্ষা ছাড়াই গরু বাজারে এনেছেন। বাজারে নেই প্রাণিসম্পদ অফিসের পর্যবেক্ষণ টিম।
হাটের তদারকিতে থাকা মো. জাহাঙ্গীর আলম ও জব্বার মিয়া বললেন, হাটে আসা ক্রেতা-বিক্রেতাকে স্বাস্থ্যবিধি মানতে এলাকায় মাইকিং করা হয়েছে কিন্তু ক্রেতা বিক্রেতারা মানছে না।ব্রাহ্মণবাড়িয়া জেলায় আজ মঙ্গলবার পর্যন্ত করোনা আক্রান্তের পরিমান ১৫০৯ জন, মৃত্যু হয়েছে ২৫ জনের।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা জানান, গরুর হাটে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ