Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

কসবায় ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে নাবালিকা অপহরণের অভিযোগে মামলা

  |   বুধবার, ১৫ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

কসবায় ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে নাবালিকা অপহরণের অভিযোগে মামলা

আশরাফুল মামুনঃ   ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য সুমন রানা(২৫)এর বিরুদ্ধে এক নাবালিকা (১৬) কে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। ছাত্রলীগ সদস্য মোঃ সুমন রানা অত্র পৌর এলাকার তালতলা (নিতাইনগর) গ্রামের মোঃ আজিজুল হকের ছেলে ।

এ ঘটনায় একই গ্রামের কিশোরীর বাবা বাদী হয়ে ছাত্রলীগ নেতা সুমন ও তাঁর পিতাসহ পাঁচজনের নাম উল্লেখ করে থানায় একটি অপহরণের মামলা দায়ের করেছেন ।

থানায় অভিযোগ ও পুলিশ সুত্রে জানা গেছে, গত ১২ জুলাই সন্ধ্যায় সুুুমন পরিকল্পিতভাবে একই গ্রামের আবুল কালামের বসতবাড়ির গেইট থেকে তার কিশোরী কন্যা উম্মে আয়মন আক্তার কে জোরপূর্বক প্রাইভেটকারে উঠিয়ে অপহরণ করে।

কিশোরীর পিতা আবুল কালাম মামলায় অভিযোগ করেন, সুমন রানা তাদের নিকটাত্মীয় ও পাশাপাশি বাড়ির। গত ১২ জুলাই তার কন্যা উম্মে আয়মন আক্তারকে পৌর এলাকার তালতলা (নিতাইনগর) গ্রামের আজিজুল হকের পুুুুত্র সুমন রানা অপহরণ করে। এর আগে সুমন বিয়ের প্রস্তাব দিলে রাজি হয়নি। এই কারণেই কিশোরী আয়মনকে তার ইচ্ছার বিরুদ্ধে প্রাইভেটকারে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়। তাঁর মেয়েকে বিয়ে পড়ানোসহ ধর্ষণের আশঙ্কা করছেন তিনি। এ ঘটনায় পরদিন ১৩ জুলাই তিনি বাদী হয়ে মো. সুমন রানা ও তার পিতা মো. আজিজুল হক, চাচা শামসুল হক, মো. আমান উল্লাহ, নূরে আলম শহীদ নামে আরেক আত্মীয়সহ পাঁচজনকে আসামী করে অপহরণ মামলা দায়ের করেন। তবে সুমন রানার পিতা আজিজুল হক এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ওই মেয়েই আমার ছেলেকে নিয়ে চলে গেছে। এখন আমিসহ পরিবারের সদস্যদেরকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।’

অত্র উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন রিমন বলেন, ‘আবুল কালাম তার কন্যা অপহরণেরর দায়ে সুমন রানার বিরুদ্ধে থানায় মামলা করেছেন। আমি এই বিষয়টি মাননীয় আইনমন্ত্রী মহোদয়কে অবগত করেছি। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থ্যা নেওয়া হবে।

কসবা থানার পরিদর্শক (ওসি) মো. লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে সুমন রানাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন।অপহরণের শিকার ওই কিশোরীকে উদ্ধার করাসহ মামলায় অভিযুক্তদেরকে গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ