Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়া-আগড়তলা সড়কের মাঝখানে এবার গর্তের সৃষ্টি

  |   শুক্রবার, ১৭ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়া-আগড়তলা সড়কের মাঝখানে এবার গর্তের সৃষ্টি

আখাউড়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর-চিনাইর-আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়কে বড় আকারের গর্তের সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ৫-৬ ফুট প্রশস্থতের এ গর্ত সৃষ্টি হয়।

গর্তের পাশ দিয়েই ছোট যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। তবে ভারী ও বড় যান চলাচল বন্ধ রয়েছে।
এ সড়কটি আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়ক হিসেবে পরিচিত।

এর আগে ওই গর্তের কিছু দূরে সড়কের পাশের প্রায় ১২০ ফুট অংশ ভেঙ্গে যায়। এ ঘটনায় সড়কে পাশে বালু রাখা ঠিকাদারকে দোষারোপ করা হয়। তবে এখন গর্ত সৃষ্টি হওয়ার বিষয়ে কোনো কারণ জানা যায়নি।

স্থানীয়রা জানান, সকালে প্রথমে সড়কের বাইপাস এলাকার খড়মপুর যাওয়ার পথের সামনে মাঝখানে সামান্য অংশ দেবে যায়। পরে এক পর্যায়ে বড় আকারের গর্তের সৃষ্টি হয়। স্থানীয় লোকজন গাছ ও লাল নিশানা টানিয়ে সতর্ক করে দেন। তবে গর্তের পাশ দিয়েই ছোট যানবাহন চলাচল করছে।

আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা জানান, তিনি এই ঘটনা জেনেছেন।এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ