Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়া আগরতলা মহাসড়কে অবৈধ পাইপ স্থাপন, গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচল ব্যাহত

  |   শুক্রবার, ১৭ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়া আগরতলা মহাসড়কে অবৈধ পাইপ স্থাপন, গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচল ব্যাহত
আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া – আগরতলা আন্তর্জাতিক মহাসড়কে নিচে অবৈধভাবে পানি নিষ্কাশনের জন্য পাইপ স্থাপন করায় মাটি ধসে সড়কের মাঝখানে গভীর গর্ত সৃষ্টি হয়েছে।  এ কারণে ছোট ছোট যানবাহন ঝুকি নিয়ে চলাচল করলেও ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
আজ শুক্রবার(১৭ জুলাই) সকালে অত্র পৌরসভার খড়মপুর এলাকার খাদেম মৎস্য প্রকল্প এলাকার পাশের সড়কে এই গর্তের সৃষ্টি হয়েছে।  খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইউএনও তাহমিনা আক্তার রেইনা ও অত্র থানা পুলিশ।
তবে কে বা কাহারা এই আন্তর্জাতিক মহাসড়কে অনুমতি ছাড়া পাইপ বসিয়েছে প্রতিবেদন লেখাপর্যন্ত তাৎক্ষণিক শনাক্ত করা সম্ভব না হলেও জানা গেছে স্থানীয়রা জমে থাকা পানি নিষ্কাশনের জন্য এই পাইপ বসিয়েছেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাহমিনা আক্তার রেইনা প্রতিবেদক কে জানিয়েছেন,  খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি ও  সড়ক টি মেরামতের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভারী যানবাহন চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) এর নির্বাহী প্রকৌশলী পঙ্কজ ভৌমিক বলেন, মহাসড়কে গর্তের সৃষ্টি হওয়ার খবর পেয়েছি আমরা প্রাথমিক ভাবে গর্তটি মেরামত করে যানবাহন চলাচলের উপযোগী করতে ব্যাবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ