Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

মাধবপুরে মদের সাথে বিষ মিশিয়ে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ

  |   শুক্রবার, ২৪ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

মাধবপুরে মদের সাথে বিষ মিশিয়ে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে নূর রহমান (৫০)নামে এক মদ্যপায়ী ব্যক্তির মৃত্যু হয়েছে। সে মদপানে মারা গেছে,নাকি মদের সাথে বিষ মিশিয়ে খাইয়ে হত্যা করা হয়েছে এনিয়ে এলাকায় গুঞ্জন দেখা দিয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এঘটনা ঘটে।সে ওই গ্রামের মরতুজ আলীর ছেলে। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপ পরির্দশক রাকিবুল হাসান এর সত্যতা নিশ্চিত করেছেন। লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। নুর রহমান ছেলে জুয়েল মিয়া অভিযোগ করে বলেন তার বাবা কে এলাকার কয়েক জন মদের সাথে বিষ মিশিয়ে খাইয়ে হত্যা করা হয়েছে। তার পরিবারের অভিযোগ এলাকার কথিপয় ব্যাক্তিদের সাথে তার বাবা মদপান করতো। শুক্রবার বিকালে মদের সাথে বিষ মিশিয়ে খাইয়ে দেয়া হয়। গুরুত্বর অসুস্থ অবস্থায় মাধবপুর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এব্যপারে উপ পরিদর্শক রাকিবুল হাসান বলেন নিহতের লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন বলেন এঘটনায় মাধবপুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত নুর রহমান মদ পানে মৃত্যু হয়েছে না কি বিষ ক্রিয়ায় সঠিক কারণ বলা যাচ্ছে না।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ