Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা

  |   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা

আখাউড়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান রনির বদলিজনিত কারনে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার(২৭ জুলাই) রাত নয়টায় আখাউড়া উপজেলা পরিষদ মিলায়তনে উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

সামাজিক ও শারীরিক দুরত্ব বজায় রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনার সভাপতিত্তে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম ভূইয়া।

অফিসার্স ক্লাবের সাধারন সম্পাদক মো: রেজাউল করীমের মানিকের পরিচালনায়  এ সময় অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা:রাশেদুর রহমান,আখাউড়া থানার অফিসার্স ইনচার্জ রসুল আহম্মেদ নিজামী,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরজাহান বেগম,যুবউন্নয়ন কর্মকর্তা মোসলেহ উদ্দীন, পল্লীবিদ্যুতের ডিজিএম আবুল বাশার,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আকবর, উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ,সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস,প্রাণী সম্পদ কর্মকর্তা কামাল বাশার,যুব উন্নয়ন কর্মকর্তা মোসলেহ উদ্দীন,সমবায় কর্মকর্তা পরিমল তালুকদার আনসার ভিডিপি কর্মকর্তা আরাফাত হোসেন সহ বিভিন্ন অফিস ওব্যাংকের কর্মকর্তারা।

এসময় বক্তারা বিদায়ী সংবর্ধিত উপজেলা নির্বাহী কর্মকর্তার কাজের ভূয়সী প্রসংশা করে বলেন তিনি মহামারি করোনা ভাইরাস মোকাবেলাই উপজেলার মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে গিয়ে নিজেই করোনায় আক্রান্ত হয়েছেন।তারা বলেন উপজেলার সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের যে কোন সমস্যা উনি তড়িৎ সমাধানের চেষ্টা করেছেন।এ সময় বক্তারা তার সার্বিক সফলতা ও পরিবারের সর্বদা মঙ্গল কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম ভূইয়া বলেন,তিনি ছিলেন কাজ প্রিয় মানুষ।উপজেলা পরিষদের উন্নয়নে তিনি বেশ কিছু প্রসংশনীয় কাজ করে গেছেন।তিনি তার কর্মগুনে সকলের মাঝে বেঁচে থাকবেন এবং তিনি যেখানেই থাকেন যে পজিশনেই থাকেন আখাউড়া বাসীর উন্নয়নে যেন তিনি কাজ করেন সে আশা ব্যক্ত করেন।

বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা বলেন,আখাউড়ায় তিনি প্রথম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছিলেন,আখাউড়ার মানুষ খুব শান্তি প্রিয়।এখানকার স্থানীয় সাংসদ সদস্য আইন মন্ত্রী আনিসুল হক একজন সৎ সজ্জন মানুষ উনার পরামর্শে এখানকার উন্নয়নে কাজ করতে ভাল লেগেছে বলে তিনি মন্তব্য করেন। এ সময় তিনি তার সহকর্মী ও বিভিন্ন সরকারী কর্মকর্তারা তার কাজে সহায়তা করেছেন বলে তাদের প্রসংশা করেছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ