Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় দেবগ্রাম হাইস্কুলের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা

  |   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় দেবগ্রাম হাইস্কুলের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা

আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দেবগ্রাম সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও শিক্ষকদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনাকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে সামাজিক দুরুত্ব বজায় রেখে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শওকত আকবর খাঁন।

অনুষ্ঠানের শুরুতেই বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শিক্ষকদের পক্ষথেকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও মুক্তিযোদ্ধার সন্তান মনোয়ারা বেগম। উপজেলার সকল শ্রেণীর মানুষের কাছে জনপ্রীয় হয়ে উঠা এই নির্বাহী কর্মকর্তার সেচ্ছায় বদলী জনিত বিদায়ে অনেকেই ভারাক্রান্ত হয়ে পড়েন। বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের উপস্থিতিতে এবং সহকারী প্রধান শিক্ষক শাহ আলম স্যারের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের শিক্ষক অলক কুমার চক্রবর্তী, শাহীনা আক্তার, নাছিমা আক্তার এবং শাহাদত হোসেন সহ আরো অনেকে। পরে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে ক্রেষ্ট তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ