Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ার হাজার বছরের ঐতিহ্যবাহী কল্লা শহীদ(রঃ)এর ওরস হচ্ছে না

  |   শনিবার, ০৮ অগাস্ট ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ার হাজার বছরের ঐতিহ্যবাহী কল্লা শহীদ(রঃ)এর ওরস হচ্ছে না

আখাউড়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার হযরত শাহ সৈয়দ আহম্মদ গেছুদারাজ (রহ.) প্রকাশ কল্লা শহীদ মাজারের হাজার বছরের ঐতিহ্যের ওরস এবার অনুষ্ঠিত হচ্ছে না।

শনিবার দুপুরে মাজার শরীফের ভিআইপি রুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কমিটির পক্ষ থেকে এ তথ্য জানিয়ে ১০ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত ভক্তদের না আসার অনুরোধ জানানো হয়।

একইসঙ্গে এ বিষয়ে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তথা মাজার শরীফ পরিচালনা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ নূর-এ-আলম এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছেন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাজার শরীফ পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মো. ছালেহ নেওয়াজ খাঁন খাদেম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূইয়া, ইউএনও মোহাম্মদ নূর-এ-আলম, সহকারি কমিশনার (ভ‚মি) মো. মেজবাউল আলম ভূইয়া প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশেও করোনা ভাইরাস বিস্তার লাভ করায় গত ৪ আগস্ট মাজার পরিচালনা কমিটির বিশেষ সভায় ওরস না হওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত বাস্তবায়নে আইন শৃংখলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে বলেও জানানো হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ