শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়ায় বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস পালিত

  |   শনিবার, ১৫ আগস্ট ২০২০   |   প্রিন্ট   |   ৫১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস পালিত

আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,বিনা মূল্যে স্বাস্থ সেবা,চিত্রাংকন প্রদর্শনী,আলোচনা সভা,মিলাদ মাহফিল,পুরষ্কার বিতরনের মধ্য দিয়ে দিনব্যপী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে ও’ ‘জাতীয় শোক দিবস ‘ ২০২০ পালিত হয়েছে।

আজ শনিবার(১৫আগষ্ট) সকাল ৮টায় উপজেলা পরিষদ মাঠে বঙ্গঁবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতীয় শোক দিবসের কার্যক্রম শুরু হয়।এসময় উপজেলা প্রসাশন,আখাউড়া মুক্তিযোদ্ধা সংসদ,বাংলাদেশ পুলিশ আখাউড়া থানা,আওয়ামিলীগ,যুবলীগ,ছাত্রলীগসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা কর্মীরা বঙ্গঁবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ-আলম সহ অতিথিরা উপজেলা ভবনে আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের  বিনা মূল্যে স্বাস্থসেবা ও উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের অংকিত চিত্রাংকন প্রদর্শনী পরিদর্শন করেন।

পরে উপজেলা পরিষদ মিলায়তনে আলোচনা সভা,দোয়া মাহফিল,পুরষ্কার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ-আলম এর সভাপতিত্তে,সাংবাদিক শরীফুল ইসলামের পরিচালনায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম ভূইয়া,আওয়ামিলীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন,পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল,আওয়ামিলীগের যুগ্ন আহ্বায়ক সেলিম ভূইয়া,আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহম্মেদ নিজামী,মহিলা ভাইস-চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া,জেলা পরিষদ সদস্য মো:নাজিম,যুবলীগের যুগ্ন আহ্বায়ক আব্দুল মমিন বাবুল,ছাত্রলীগের সভাপতি সাহাব উদ্দীন বেগ সাপলু,সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন প্রমূখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ