Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল রেলওয়ে

  |   সোমবার, ১৭ অগাস্ট ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল রেলওয়ে

বিশেষ প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ের সম্পত্তিতে অবৈধভাবে নির্মাণ করা পাকা দোকানপাট ও স্থাপনায় অভিযান চালিয়ে উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ে।

আজ সোমবার (১৭ আগষ্ট )আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ রেললাইন প্রকল্প পরিচালক মো. রমজান আলীর নেতৃত্বে সকাল থেকে দুপুর পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

মো. রমজান আলী জানান, ঢাকা-চট্টগ্রাম রেলপথের আখাউড়া-লাকসাম জংশনের মাঝে ডাবল লাইন নির্মাণের কাজ চলমান রয়েছে। কিন্তু আখাউড়া রেলওয়ে জংশন এলাকায় রেলওয়ের লিজকৃত জায়গা থেকে উচ্ছেদের নির্দেশনা ও ক্ষতিপূরণ নিয়েও রেলওয়ের জায়গা ছাড়ছেন না লিজ গ্রহীতারা।

তাই প্রকল্প কাজ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আখাউড়া জংশন স্টেশন ও স্টেশনের দক্ষিণ আউটার এলাকার পাকা, সেমিপাকা দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। রেলপথ প্রকল্প বাস্তবায়নে এটি রেলওয়ের একটি নিয়মিত অভিযান। অবৈধ স্থাপনা উচ্ছেদে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ