শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়ায় বিট পুলিশিং কার্যালয় উদ্ভোধন 

  |   বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২০   |   প্রিন্ট   |   ১২৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় বিট পুলিশিং কার্যালয় উদ্ভোধন 

আখাউড়া প্রতিনিধি:

বৃহষ্পতিবার (২০ আগস্ট) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের উদ্যোগে পৌরশহরের খড়মপুর বাইপাস(বঙ্গবন্ধু স্কয়ার) সংলগ্ন স্থানে বিট পুলিশিং কার্যালয়ের উদ্ভোদন করা হয়েছে।

এসময় আখাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি রসুল আহমেদ নিজামী বিট পুলিশিং সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করাসহ মাদক বিরোধী বক্তব্য রাখেন।

এসময় তিনি বলেন, জেলা শহর থেকে শুরু করে বিভিন্ন স্থান থেকে মাদক সেবীরা আপনাদের এলাকাতে আসে। আর তাদের কে আপনার আমার মতোই কিছু মানুষ ঠাই দেয়। এই কারণেই আখাউড়া থেকে মাদক নির্মূল করতে বেশি সমস্যা হচ্ছে৷ আপনাদের যার যার নিজেদের এলাকায় বহিরাগত কেউ আসলেই খোঁজ নিন। কেন এসেছে, কি কারণে এসেছে তারা।যদি জানতে পারেন মাদক সেবনের জন্য এসেছে তাদের কে আইনের হাতে সোপর্দ করুন। এতে যদি আপনার কোন ক্ষতি হবার আশংকা থাকে তাহলে আমাদের জানান। আমরা আছি আপনাদের পাশে, আমাদের প্রশাসন আছে আপনাদের পাশে। দেখি কে আপনাদেরকে কি করে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদুল আলম,এসআই তাজুল ইসলাম,এসআই এরশাদ, এএসআই নূরউদ্দিন, এএসআই খোরশেদ আলম, আখাউড়া পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম,৬ নং ওয়ার্ড কাউন্সিলর মন্তাজ মিয়া,৭ নং ওয়ার্ড কাউন্সিলর আতিক মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী এনাম খাদেম উজ্জল মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ