Advertise with us
শিরোনাম
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে
Advertise with us

আখাউড়ায় চার্জ দিতে গিয়ে অটোরিকশা চালকের মৃত্যু

  |   শুক্রবার, ২১ অগাস্ট ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় চার্জ দিতে গিয়ে অটোরিকশা চালকের মৃত্যু

আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ব্যাটারি চালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসমাইল মিয়া (২০) নামে এক অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগষ্ট) দুপুরে অত্র উপজেলার দক্ষিণ ইউনিয়নের সাতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল সাতপাড়া গ্রামের দানু মিয়ার ছেলে।

এলাকাবাসী সুত্রে জানা গেছে , অটোরিকশা চালিয়ে মো. ইসমাইল সংসার চালাত। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত অটোরিকশা চালানোর পর তার বাড়ির অন্য ঘরে অটোর ব্যাটারি চার্জ দিচ্ছিল। পরিবারের লোকজন ভাত খাওয়ার জন্য ডাকতে গেলে ওই ঘরে বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে মাটিতে লুটিয়ে পড়া অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আখাউড়া থানার ওসি (তদন্ত) মো. মাসুদ আলম চৌধুরি বলেন, এ বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ নেই। তবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে বলে শুনেছি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ