Advertise with us
শিরোনাম
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে
Advertise with us

আখাউড়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ১

  |   রবিবার, ২৩ অগাস্ট ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ১

 আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক আখাউড়া উপজেলায় বিজিবি কর্তৃক পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৪৬৪ পিস ভারতীয় ইয়াবা, ০১টি মোবাইল সেট ও নগদ ২,০০০ টাকা’সহ মোঃ টিটু নামে ০১ জন মাদক ব্যবসায়ী কে আটক করা হয়ছে। জেলার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইকবাল হোসেন (২৩ আগস্ট ) প্রেস বিজ্ঞপ্তি নং-৫৮/২০ এর মাধ্যমে জানান অত্র জেলার আখাউড়া উপজেলার মনিয়ন্দ বিওপি’র আওতাধীন সীমান্ত পিলার-২০২৬/৪-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর মিনারকোট নামক স্থান হতে ৮৪ পিস ভারতীয় ইয়াবা, ০১টি মোবাইল সেট ও নগদ ২,০০০ টাকা’সহ ০১ জন আসামী আটক করা হয়। আটককৃত আসামীর নাম ও ঠিকানা : মোঃ টিটু(২৬), পিতা- মোঃ আবুল

কাশেম, গ্রাম- গোপালপুর, পোঃ- গংগাসাগর, থানা- আখাউড়া। এছাড়াও অত্র উপজেলার ফকিরমোড়া বিওপির আওতাধীন আব্দুল্লাহপুর নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ৩৮০ পিস ভারতীয় ইয়াবা জব্দ করা হয়েছে। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের সর্বমোট সিজার মূল্য- ১,৪২,২০০/- টাকা। ধৃত আসামীকে বিজিবি কর্তৃক আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল’সহ আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, ৩৬ (১) এর ১০ (ক) ধারায় আখাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ