Advertise with us
শিরোনাম
আখাউড়ায় জাতীয় যুব দিবস উদ্‌যাপন ও যুব ঋণ বিতরণ আখাউড়ার দুই উপসহকারী প্রকৌশলী (স্বামী-স্ত্রী) স্ট্যান্ডরিলিজ আখাউড়ায় প্রবাসীর জায়গায় গাছের চারা কেটে ফেলার অভিযোগ আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়া ও বিজয়নগরে ২৪ ঘন্টায় ৭ লাখ টাকার ও বেশি মাদক উদ্ধার করেছে বিজিবি

  |   সোমবার, ২৪ অগাস্ট ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়া ও বিজয়নগরে ২৪ ঘন্টায় ৭ লাখ টাকার ও বেশি মাদক উদ্ধার করেছে বিজিবি

 

আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক গত ২৪ ঘন্টায় আখাউড়া ও বিজয়নগর উপজেলায় বিজিবি কর্তৃক পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ২১৬৭ পিস ভারতীয় ইয়াবা, ৬৬ বোতল ভারতীয় ইস্কফ, ৭১ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৩.৮ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়েছে। তবে এসময় কাউকে আটক করা যায়নি। জেলার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইকবাল হোসেন আজ সোমবার (২৪ আগস্ট) বিজ্ঞপ্তি নং-৫৯/২০ এর মাধ্যমে জানান অত্র জেলার আখাউড়া উপজেলার ঘাগুটিয়া বিওপি’র আওতাধীন দক্ষিণ মিনারকোট নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৯৮ পিস ভারতীয় ইয়াবা ও ১০ বোতল ভারতীয় ইস্কফ জব্দ করা হয়। এছাড়াও আজমপুর বিওপির আওতাধীন রাজাপুর নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ০২ কেজি ভারতীয় গাঁজা ও ৫৬ বোতল ভারতীয় ইস্কফ জব্দ করা হয়। অন্যদিকে বিজয়নগর উপজেলার মুকুন্দপুর বিওপির আওতাধীন কামালমোড়া নামক স্থান হতে ৭১ বোতল ভারতীয় ফেন্সিডিল ও সিংগারবিল বিওপির আওতাধীন নোয়াবাদী নামক স্থানে অভিযান পরিচালনা করে ১.০৮ কেজি ভারতীয় গাজা জব্দ করা হয়। এছাড়াও বিষ্ণপুর বিওপির আওতাধীন ভাগলপুর নামক স্থানে বিজিবি কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৯৬৯ পিস ভারতীয় ইয়াবা জব্দ করা হয়। আটককৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য- ৭,১৮,২০০/- টাকা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ