Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে ১১ লাখেরও বেশি বিপুল পরিমাণ মাদকসহ ৩ পাচারকারী গ্রেফতার

  |   শনিবার, ২৯ অগাস্ট ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে ১১ লাখেরও বেশি বিপুল পরিমাণ মাদকসহ ৩ পাচারকারী গ্রেফতার

আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক আখাউড়া, বিজয়নগর ও কসবা উপজেলায় বিজিবি কর্তৃক পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ১৪৭ বোতল ভারতীয় ইস্কফ, ১৭ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৬.৭ কেজি ভারতীয় গাঁজা ও ০৪টি মোবাইল সেট’সহ ০৩ জন মাদক চোরাকারবারী কে গ্রেফতার করা হয়েছে।সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইকবাল হোসেন আজ শনিবার (২৯ আগস্ট ) প্রেস বিজ্ঞপ্তি নং-৬২/২০ এর মাধ্যমে জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার শ্যামনগর বিওপি’র আওতাধীন সীমান্ত হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কল্যানপুর নামক স্থান হতে ০৩ কেজি ভারতীয় গাঁজা ও ১৭ বোতল ফেন্সিডিল’সহ ০১ জন পাচারকারী কে আটক করা হয়। আটককৃত আসামীর নাম ও ঠিকানা : শ্রী সুজন চন্দ্র দাস (২২), পিতা- শ্রী গোপাল চন্দ্র দাস, গ্রাম- খড়মপুর। এছাড়াও আজমপুর বিওপির আওতাধীন রাজাপুর নামক স্থান হতে এবং ফকিরমোড়া বিওপির আওতাধীন আব্দুল্লাহপুর নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় মোট ৭৩ বোতল ভারতীয় ইস্কফ জব্দ করা হয়। এছাড়াও কর্নেলবাজার বিওপির আওতাধীন সীমান্ত হতে ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খলাপাড়া নামক স্থান হতে ২৬ বোতল ভারতীয় ইস্কফ ও ০২টি

মোবাইল সেট’সহ ০১ জন আসামী আটক করা হয়। আটককৃত আসামীর নাম ও ঠিকানা : মোঃ সাদির মিয়া (২২), পিতা- মোঃ সুলতান মিয়া, গ্রামঃ- ছয়গড়িয়া , কর্নেলবাজার। অন্যদিকে বিজয়নগর উপজেলার বিষ্ণপুর বিওপি’র আওতাধীন মহেশপুর নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ৪৮ বোতল ভারতীয় ইস্কফ জব্দ করা হয়। অন্যদিকে কসবা উপজেলার কাজিয়াতলী বিওপির আওতাধীন সীমান্ত্ম হতে ৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে জয়নগর নামক স্থানে অভিযান পরিচালনা করে ৩.৭ কেজি ভারতীয় গাঁজা ও ০২টি মোবাইল সেট’সহ ০১ জন আসামী আটক করা হয়। আটককৃত আসামীর নাম ও ঠিকানা : মোঃ রনি ভুইয়া (২০), পিতা- জাহাঙ্গীর ভুইয়া, গ্রাম- ধজনগর, বিষ্ণউড়ি। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের সর্বমোট সিজার মূল্য- ১,১১,০৫০/- টাকা। ধৃত আসামীদেরকে বিজিবি কর্তৃক আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল’সহ আখাউড়া ও কসবা থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে উক্ত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আখাউড়া ও কসবা থানায় মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ