Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় ৭০ লিটার চোলাই মদ সহ ১০জন আটক

  |   রবিবার, ৩০ অগাস্ট ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় ৭০ লিটার চোলাই মদ সহ ১০জন আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাডিার সদরে মাদক নির্মূল অভিযান পরিচালনা করে র‌্যাব ১৪, সিপিসি ৩ , ভৈরব ক্যাম্পের সদস্যরা, মাদকের ভয়াল ছোবল থেকে দেশকে রক্ষা করতে নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে ১০ জনকে আটক করে।

র‌্যাবের তথ্য সূত্রে জানা যায় – তাহারা হলেন জেলা সদর পৌরসভার- ১। পাইকপাড়ার মৃত চন্দ্রমোহন দেবনাথের ছেলে মদন দেবনাথ ( ৫৮ ) ২। কাজীপাড়া মালিবাগের মৃত ধীরেন্দ্র মল্লিক এর ছেলে অশোক কুমার মল্লিক ( ৪০ ) ৩ । ভাদুঘর ঋষিপাড়ার মৃত বারো দাস ঋষির ছেলে বড়দা ঋষি ( ৪২ ) ৪ । ভাদুঘর ঋষিপাড়ার মৃত লালমনি ঋষির ছেলে অনিল ঋষি ( ৫২ ) ৫ । ভাদুঘর ঋষিপাড়ার কৃষ্ণ ঋষির ছেলে ভবতষ ঋষি ( ৩৬) ৬ ৷ ভাদুঘর ঋষিপাড়ার রামচন্দ্র ঋষির ছেলে চন্দন ঋষি ( ৪৬ ) ৭। কান্দিপাড়ার মৃত আবদুল আলিম মিয়ার ছেলে শরিফ মিয়া ( ৩৮ ) ৮। দাঁতিয়ারার হাজী আবু আহমেদ এর ছেলে মোঃ সাইদুল ইসলাম ( ৩৫) ৯। ভাদুঘর ঋষিপাড়ার মৃত জগদীশ ঋষির ছেলে শংকর ঋষি ( ৩০ ) ১০। ভাদুঘরের কাজী আলিম এর ছেলে কাজী জহিরুল ( ৩০ )।

শুক্রবার ২৮ আগস্ট ২০২০ ইং রাত ৮.৩০ মি. গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রাফিউদ্দিন জুবায়ের ও স্কোয়াড কমান্ডার উপ-পরিচালক মোঃ বেলায়েত হুসাইন এর নেতৃত্বে একটি বিশেষ দল জেলা সদর পৌরসভার দাতিয়ারা এলাকার ও বাংলাদেশ টেলিভিশনের উপ সম্প্রচার এলাকার হরিজন পল্লীতে এ অভিযান পরিচালনা করেন, এ সময় আটককৃতদের কাছ থেকে ৬ টি প্লস্টিকের ড্রামে ৭০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

দ্রুত আসামিদের বিরুদ্ধে ব্রাহ্মণবাডড়িয়া জেলার সদর থানায় প্রচলিত ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ