Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় থানার ভিতর ছুরি হাতে নিয়ে পুলিশ সদস্যদের উপর হামলা

  |   মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় থানার ভিতর ছুরি হাতে নিয়ে পুলিশ সদস্যদের উপর হামলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ছুরি হাতে নিয়ে পুলিশের উপর হামলে পড়েছে এক যুবক। যুবকের নাম মোবাশ্বের (৩০), তার বাড়ি শহরের উত্তর মৌড়াইল এলাকায়। মঙ্গলবার বিকেল পৌনে ৫টায় এই ঘটনা ঘটে। এঘটনায় থানার ওসি (তদন্ত) শাহজাহানসহ সাধন নামে এক কনস্টেবল আহত হয়েছেন। অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

প্রথমে মূল থানা ভবনের ভিতর এই ঘটনা ঘটলেও ওই যুবক ছুড়ি হাতে নিয়ে প্রায় ৭/৮ জন পুলিশ সদস্যকে দৌড়িয়ে রাস্তায় নিয়ে যায়। রাস্তার উপর প্রায় ২ মিনিট দাওয়া-পাল্টা ধাওয়া চলার পর ওই যুবককে আটক করে পুলিশ। অভিযুক্ত মোবাশ্বের একজন মাদ্রাসা ছাত্র বলে ধারণা করা হচ্ছে। তার পরনে টুপি,পাঞ্জাবি ও মুখে দাড়ি ছিল।

সদর থানার ওসি (অপারেশন) ইসতিয়াক আহমেদ জানিয়েছেন,অভিযুক্তের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর মৌড়াইলে। আপাতত এর বেশি কিছু জানা যাচ্ছেনা। আটকের পর একেক সময় একেক রকম কথা বলছে অভিযুক্ত। হামলার সঠিক কারন এখনো পর্যন্ত জানা যায়নি। তদন্ত করে পরে বিস্তারিত জানা যাবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ