Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত ব্রাজিল সমর্থক গ্রেফতার…

  |   বুধবার, ০৪ জুলাই ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত ব্রাজিল সমর্থক গ্রেফতার…

বিশেষ প্রতিনিধি: মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী ধন মিয়া (৩০) নামে এক ব্রাজিল সমর্থককে গ্রেফতার করেছেআখাউড়া থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের হীরাপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। শরীরে ব্রাজিলের পোষাক থাকায় বিষয়টি এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে আখউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদারসহ একদল পুলিশ আখউড়া দক্ষিণ ইউনিয়নের হীরাপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। এই অভিযানের সময় মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী ব্রাজিল সমর্থক আখাউড়া হীরাপুর গ্রামের কালা মিয়ার পুত্র ধন মিয়া (৩০)কে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারের সময় তার পড়নে ব্রাজিলের পোষাক ছিল।
স্থানীয়রা জানায়, ব্রাজিলের পোষাক পরিহিত অবস্থায় গ্রেফতারের বিষয়টি এলাকায় জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি এখন এলাকার মানুষের মুখে মুখে। গ্রামের চায়ের দোকান থেকে শুরু করে রাস্তার মুড়ে মুড়ে ব্রাজিল সমর্থক গ্রেফতারের বিষয়টি আলোচিত হচ্ছে।
এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার জানান,আখাউড়ায় পুলিশের মাদক বিরোধী অভিযান চলছে। মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলেও তিনি জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ