Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

অবসর গ্রহন করলেন অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীন

  |   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

অবসর গ্রহন করলেন অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীন

মো:সাইফুল ইসলাম:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দীর্ঘ ৩১ বছরের কর্মজীবন শেষ করে অবসরে গেলেন আখাউড়া শহীদ স্মৃতি সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীন।

শনিবার(১৯ সেপ্টেম্বর ) তাঁর শেষ কর্ম দিবসে কলেজের শিক্ষক,কর্মচারী ছাত্রদের, নিকট থেকে বিদায় নেন তিনি। আজ রোববার(২০সেপ্টেম্বর) দুপুরে পৌরশহরের শান্তিনগর এলাকায় নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করে তিনি অবসরে যাওয়ার কথা জানান।

জানা যায়, তিনি ১৯৮৯ সনের ৫ মার্চ আখাউড়া শহীদ স্মৃতি কলেজে সমাজ বিজ্ঞান বিষয়ের প্রভাষক হিসাবে যোগদান করেন। ২০১৪ সনের ৩ সেপ্টেম্বর তিনি এ কলেজের অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করে।

দীর্ঘ ৩১ বছর কলেজের উন্নয়ন ও শিক্ষার গুণগত মান উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে গেছেন।তিনি অধ্যাপনার সাথে বাংলাদেশ আওয়ামিলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন।তিনি বর্তমানে আখাউড়া উপজেলা আওয়ামিলীগের আহ্বায়কের দায়িক্তে রয়েছেন।

অধ্যক্ষ জয়নাল আবেদীন বলেন, আমি এই কলেজেরই ছাত্র ছিলাম। প্রিয় প্রতিষ্ঠান ছেড়ে যাওয়া খুবই কষ্টের। তবু সুন্দরভাবে কর্মজীবন শেষ করতে পেরে আমি আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি।

শিক্ষকতা পেশায় আসার আগে তিনি সাংবাদিকতা ও উকিলাতি পেশায় জড়িত ছিলেন। ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত আখাউড়া প্রেসক্লাবের সভাপতি ছিলেন অধ্যক্ষ জয়নাল আবেদীন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ