| শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট | ৪৩১ বার পঠিত | পড়ুন মিনিটে
আখাউড়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর ও সিনিয়র মৎস্য উপজেলা অফিস পরিদর্শন করলেন মৎস্য অধিদপ্তর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।
আজ শনিবার দুপুরে প্রতিনিধি দলটি প্রথমে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার অফিস পরিদর্শন করেন।পরে তারা বিকালে আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করে ব্যবসায়িক কার্যক্রমের খোঁজ খবর নেন।
এ সময় প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মোঃ ইউসুফ খান,প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ( মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রন ঢাকা),মো:আজিজুল হক, উপপরিচালক ( মৎস্যচাষ), মোঃ হুমায়ুন কবির খান,সিনিয়র সহকারী পরিচালক, সুজিত কুমার চ্যাট্টাজী,জেলা মৎস্য কর্মকর্তা (রিজার্ভ),মোঃ সিরাজুল ইসলাম,সিনিয়র সহকারী পরিচালক ( মান নিয়ন্ত্রণ)।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাজমহল বেগম,জেলা মৎস্য কর্মকর্তা,ব্রাহ্মণবাড়িয়া, জ্যোতি কনা দাস,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, মোঃ রেজাউল করিম,মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা সহ বন্দরের আমদানি- রপ্তানি কারক ব্যাবসায়িকরা উপস্থিত ছিলেন।