| সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট | ৬৯৯ বার পঠিত | পড়ুন মিনিটে
অমিত হাসান অপু:
বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আখাউড়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সমূহের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল,কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার(২৮ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় সড়কবাজারস্থ দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শহীদ স্মৃতি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জয়নাল আবেদীন এর সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য রাখেন,আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সেলিম ভূঁইয়া,আখাউড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল,যুগ্ম আহবায়ক আবদুল মমিন বাবুল,মহিলা ভাইস-চেয়ারম্যান নাছরিন সফিক আলেয়া,আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন, পৌর যুবলীগ নেতা জুয়েল রানা,জাহিদ হাসান,উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবুদ্দিন বেগ শাপলু ,সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী সহ দেশ ও জাতীর কল্যাণে দোয়া করা হয়, দোয়া শেষে কেক কেটে প্রধান মন্ত্রীর ৭৪ তম জন্মদিন উদযাপন করা হয়।