Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আশুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপ সংঘর্ষে নিহত২

  |   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আশুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপ সংঘর্ষে  নিহত২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির জের ধরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে দুই জন নিহত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার লালপুরের লামাবায়েক এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার লালপুরের লামাবায়েক গ্রামের মিলন মিয়ার ছেলে ইশান (২২) ও সিরাজুল ইসলামের ছেলে মনির হোসেন (২৪)। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, সোমবার সন্ধ্যায় দোকানে আড্ডা দেওয়ার সময় লামাবায়েক গ্রামের বাদশা মিয়ার বাড়ির আহমদ আলীর ছেলে আলী আজম ও বাচ্চু মিয়ার বাড়ির মতলব মিয়ার ছেলে দুলাল মিয়ার কথা কাটাকাটি হয়। এসময় আলী আজম দুলালকে চর-থাপ্পড় মারেন। এরই সূত্র ধরে মঙ্গলবার সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় প্রতিপক্ষের হামলায় বাচ্চু মিয়ার বাড়ির মিলন মিয়ার ছেলে ইশান ঘটনাস্থলেই নিহত হন। একই বাড়ির সিরাজুল ইসলামের ছেলে মনিরকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ