Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ইতালীতে সরকারী মেডিক্যালে ভর্তির সুযোগ পেলেন বাংলাদেশের সন্তান

  |   শুক্রবার, ০২ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ইতালীতে সরকারী মেডিক্যালে ভর্তির সুযোগ পেলেন বাংলাদেশের সন্তান

আন্তর্জাতিক ডেস্ক :

ইতালীতে ৭০ হাজার শিক্ষার্থীর সাথে প্রতিযোগীতা করে সরকারী মেডিক্যালে ভর্তির সুযোগ পেয়েছে বাংলাদেশের মেয়ে দিপু।

জানা যায়, টাঙ্গাইলের সখিপুর উপজেলার একটি গ্রামে জন্মগ্রহণ করেন দিপু। তার বাবা প্রবাসী হওয়ার সুবাদে মাত্র ৭ বছর বয়সে মায়ের সঙ্গে ইতালীতে পাড়ি জমান তিনি। সেখানেই তার শিক্ষাজীবন শুরু হয়। দিপু ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন। শ্রেণী পরীক্ষায় বারবার ভালো ফলাফলের পাশাপাশি তিনি বেশ কয়েকবার বৃত্তি পেয়েছেন।

সাফল্যের ধারাবাহিকতায় এবার তিনি ইতালীর নামকরা সরকারী মেডিক্যালে চান্স পেলেন। তার এই সফলতায় পরিবার এবং স্বজনদের মধ্য খুশীর জোয়ার বয়ে গেছে। তিনি প্রবাসী বাংলাদেশীদের ভাবমূর্তি উজ্জল করেছেন।

দিপু জানান, তিনি ডাক্তার হওয়ার পর দেশে ফিরে বাংলাদেশের দুঃখী ও দরিদ্র মানুষের পাশে থেকে তাদের সেবায় আত্মনিয়োগ করবেন। তিনি সকলের দোয়া চেয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ