Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

সৌদি আরবে সাত মাস পর পবিত্র ওমরাহ পালন শুরু 

  |   রবিবার, ০৪ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

সৌদি আরবে সাত মাস পর পবিত্র ওমরাহ পালন শুরু 

ডেস্ক রিপোর্ট:

করোনার কারণে দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর রোববার থেকে সীমিত পরিসরে শুরু হচ্ছে পবিত্র ওমরাহ পালন। এখন গড়ে দৈনিক ৬ হাজার মুসল্লি ওমরাহ করতে পারবেন। আপাতত সুযোগ পাচ্ছেন শুধুমাত্র সৌদিতে অবস্থানরত মুসল্লিরা।

করোনার প্রকোপ শুরু হওয়ার পরপরই সৌদি সরকার দেশটির সমগ্র মুসলিম বিশ্বের জন্য সাময়িকভাবে স্থগিত করে ওমরাহ পালন। প্রায় সাত মাস পর সে নিষেধাজ্ঞা তুলে দিয়ে সীমিত পরিসরে আবার তা চালু করা হয়েছে।

 

প্রাথমিক অবস্থায় শুধুমাত্র সৌদিতে অবস্থানরত মুসল্লিরাই নিবন্ধনের মাধ্যমে বিশেষ অনুমতি নিয়ে ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন। মোবাইলে একটি অ্যাপের মাধ্যমে অনুমতি পাওয়ার পরই ধারাবাহিকভাবে ওমরাহ হজে অংশ নিতে পারছেন তারা। সৌদি সরকারের এ সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা।

এবার ধারণ ক্ষমতার মাত্র ৩০ শতাংশ মুসল্লি ওমরাহ পালন করছেন। তবে আগামী পহেলা নভেম্বর থেকে সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিরাও সে সুযোগ পাবেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ