Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়া,বিজয়নগরে বিপুল পরিমাণ মাদকসহ ২২ লক্ষ টাকার মালামাল উদ্ধার

  |   সোমবার, ০৫ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়া,বিজয়নগরে বিপুল পরিমাণ মাদকসহ ২২ লক্ষ টাকার মালামাল উদ্ধার

 

আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক আখাউড়া ও বিজয়নগর উপজেলায় বিজিবি কর্তৃক পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ২৩ বোতল ফেন্সিডিল, ১৫২ বোতল ইস্কফ, ১.৬ কেজি গাজা, ৪৬০ পিস ইয়াবা, ০১টি টাটা মিনি পিকআপ ও ০৩টি মোবাইল সেট’সহ ০৫ জন মাদক চোরাকারবারী আটক করা হয়েছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইকবাল হোসেন সোমবার (০৫ অক্টোবর ২০২০) প্রেস বিজ্ঞপ্তি নং-৭২/২০ এর মাধ্যমে জানান অত্র জেলার বিজয়নগর উপজেলাধীন
সিংগারবিলর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সিংগারবিল নামক স্থান হতে ১.৬ কেজি ভারতীয় গাঁজা ও ০১টি মোবাইল সেট’সহ ০১ জন মাদক চোরাকারবারী আটক করা হয়। আটককৃত চোরাকারবারীর নাম ও ঠিকানা : মোঃ আব্দুস সালাম (৬০), পিতা- মৃত দেলোয়ার আলী,
গ্রাম- কাশিনগর, পোষ্ট- সিংগারবিল, থানা- বিজয়নগর। এছাড়াও সিংগারবিল বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার কাশিনগর নামক স্থান হতে ০৬ বোতল ভারতীয় ইস্কফ, ০১টি টাটা মিনি পিকআপ ও ০২টি মোবাইল সেট’সহ ০৩ জন আসামী আটক করা হয়। আটককৃত আসামীদ্বয়ের নাম ও ঠিকানা : ১। শ্রী শেখর শাহ (৩১), পিতা- শ্রী শ্যামল শাহ, গ্রাম- খালপাড়, ২। মোঃ শাকিল মিয়া (৩৮), পিতা- মৃত জহিরুল হক, গ্রাম- দাতিয়ারা উভয়ের
পোষ্ট+থানা ও জেলা ব্রাহ্মণবাড়িয়া, এবং ৩। মোহাম্মদ আলী (২৬), পিতা- আলীম উদ্দিন, গ্রাম- কালিকচ্ছ, পোষ্ট-কালিকচ্ছ, থানা- সরাইল ও জেলা- বি-বাড়িয়া। সিংগারবিল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার নলগড়িয়া নামক স্থান হতে ১৩৭ বোতল ইস্কফ ও ২৩ বোতল ফেন্সিডিল সহ ০১ জন আসামী আটক করা হয়। আটককৃত চোরাকারবারীর নাম ও
ঠিকানা : জুনায়েদ হোসেন (১৮), পিতা- মোঃ ফারম্নক হোসেন, গ্রাম- হীরাতলা, পোষ্ট- সিংগারবিল, থানা- বিজয়নগর ও জেলা- বি-বাড়িয়া।
অন্যদিকে আখাউড়া উপজেলাধীন আজমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার রাজাপুর নামক স্থানে মালিকবিহীন অবস্থায় ৪৬০ পিস ভারতীয় ইয়াবা ও ০৯ বোতল ভারতীয় ইস্কফ জব্দ করা হয়। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের সর্বমোট সিজার মূল্য- ২২,৬০,৬০০/- টাকা। ধৃত আসামীদেরকে বিজিবি কর্তৃক আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ বিজয়নগর থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে উক্ত আসামীদের বিরম্নদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে
বিজয়নগর থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ