Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

বিজয়নগরে বাস মটরসাইকেল সংঘর্ষে ৩জন নিহত 

  |   বুধবার, ০৭ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

বিজয়নগরে বাস মটরসাইকেল সংঘর্ষে ৩জন নিহত 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং বহু আহত খবর পাওয়া গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার বুধন্তী ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর পুলিশ ফাঁড়ি বরাবর পশ্চিম পাশে এক সড়ক দুর্ঘটনা ঘটে।

আজ ৭ অক্টোবর ২০২০ ইং বেলা প্রায় ১২ ৩০ টায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে আগত হবিগঞ্জ যাওয়ার পথে। ঢাকা – হবিগঞ্জ বাস ” দিগন্ত এসি পরিবহনের ” সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে এতে উভয় গাড়ি রাস্তার পশ্চিম পাশে দুমড়ে-মুচড়ে রাস্তার পাশের খাদে পরে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী মাধবপুর সদর হসপিটালে নেওয়ার পথে একজন মারা যায় এবং মুমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তির সময় আরো দুজন মারা যায়। এতে নিহত সংখ্যা মোট তিনজন।

মাধবপুর সদর হসপিটাল সূত্রে জানা যায় নিহতরা হলেন আশরাফুল ( ২০ ) আবদুল্লাহ (৬০) অজ্ঞাতনামা বয়স অনুমান (২৮).দিগন্ত বাসের যাত্রী মোঃ আব্দুল আজিজ জানান ঢাকা – হবিগঞ্জ ” দিগন্ত এসি পরিবহনে ‘এতে মোট প্রায় ৪৫ জন যাত্রী ছিল এবং ইসলামপুরে আসার পর বিপরীত দিক থেকে আসা দুজন আরোহী সহ মোটরসাইকেলের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে, এতে দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় এতে বাসে থাকা সবাই কমবেশি আহত হয়েছে,মাধবপুর সদর হসপিটাল সূত্রে জানা যায় স্থানীয় জনতার সহায়তায় আহতদেরকে উদ্ধার করে মাধবপুর সদর হসপিটালে মোট ৯ জন ভর্তি আছে। বাকিরা সাধারণ চিকিৎসা নিয়ে যার যার গন্তব্যে চলে গেছেন,আহতরা হলেন শফিক ৫০ সম্পদ দাস ৭০ সাঈদ ৫০ রুবেল ২৫ ব্রম্মা কান্ত দাস ৬০ আব্দুল আজিজ ২০ ইয়াকুব ৩০ সোহরাব আলী ২৮ সাহারা ৭০।

হাটি হাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির জনাব মতিউর রহমান ও মাধবপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর জনাব সুকুমার, জানান আজ বেলা ১২.৩০ এ দুর্ঘটনা ঘটে এবং এবং খবর পেয়ে তৎক্ষণাৎ দুর্ঘটনাস্থলে ছুটে আসি। উপস্থিত কাউকে মৃত দেখতে পাননি এবং চার-পাঁচজন আহতদের চিকিৎসার জন্য যাওয়ার পথে তাদের তারা দেখতে পান। এখন পর্যন্ত বাস উল্টো অবস্থায় আছে এর নিচে কোন ব্যক্তি আছে কিনা তা এখনও পরিষ্কার নয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ