Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় ট্রেনে ছিনতাই চক্রের ৩ নারী সদস্য গ্রেফতার

  |   বুধবার, ০৭ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় ট্রেনে ছিনতাই চক্রের ৩ নারী সদস্য গ্রেফতার

আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হয়ে ট্রেনে ছিনতাইকারী চক্রের আন্তঃজেলা পেশাদার ছিনতাইকারী ৩নারী সদস্যকে আটক করা হয়েছে। বুধবার সকালে আন্তঃনগর মহানগর প্রভাতি এক্সপ্রেস চলন্ত ট্রেনে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় তাদেরকে হাতেনাতে আটক করে রেলওয়ে পুলিশে দিয়েছে ট্রেন যাত্রীরা। আখাউড়া রেলওয়ে থানা পুলিশ দুপুরে আদালতের নির্দেশে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠায়। আটককৃতরা হল- হবিগঞ্জ সদর উপজেলার ওসাইল্লা গ্রামের আব্দুর রহিম মিয়ার স্ত্রী সাফিয়া বেগম, একই একাকার জুয়েল মিয়ার স্ত্রী রেজিয়া এবং রহমতুল্লাহর স্ত্রী সুমি আক্তার।

জানাগেছে, ট্রেনযাত্রী স্বপন তার খালাম্মাকে সঙ্গে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে আন্তঃনগর মহানগর প্রভাতি এক্সপ্রেস ট্রেনে ওঠেন। এসময় ৫-৭ জন নারী ভীর সৃষ্টি করে তাদেরকে ঘিরে রেখে তার খালা মুজেদা বেগমের গলার থাকা সোনার হার ছিনিয়ে নেয়। এ ঘটনায় কোচে থাকা অন্যান্য ট্রেন যাত্রীর সহযোগিতায় ওই নারী ছিনতাইকারী সংঘবদ্ধ চক্রটির ৩ ছিনতাইকারীকে আটকে রেখে ট্রেনে টহলরত টিজি পার্টিকে খবর দেন। পরে মহানগর প্রভাতি ট্রেন আখাউড়া রেলওয়ে জংশন ষ্টেশনে যাত্রা বিরতি দিলে তাদেরকে আখাউড়া রেলওয়ে থানায় সোপর্দ করা হয়।আখাউড়া রেলওয়ে থানার ওসি সাকিউল আযম সাংবাদিকদের জানান, ওরা পূর্বাঞ্চল রেলপথের ট্রেনে ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানাসহ বিভিন্ন থানায় একাধিক ছিনতাই মামলা রয়েছে। ছিনতাইকৃত সোনার হার উদ্ধারের চেষ্টা চলছে বলে ওসি জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ