শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়ায় ছাত্রীকে ধর্ষণের দায়ে আটক ১

  |   বুধবার, ১৪ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   ৭৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় ছাত্রীকে ধর্ষণের দায়ে আটক ১

আখাউড়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মনিয়ন্দ ইউনিয়নের অন্তর্গত তুলাইশিমুল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ মামলায় শাহাদাত হোসেন(৩৬)নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

জানা যায়,গত মঙ্গলবার(১৩অক্টোবর) বিকালে সেই ছাত্রীর বাড়িতে গিয়ে তার সংস্পর্শে আসার চেষ্টা করে বিজয়নগর উপজেলার সেজামুড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে শাহাদাত হোসেন(৩৬)। এসময় স্থানীয় লোকজন তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। এ বিষয়ে ঐ ছাত্রীর মা বাদী হয়ে আখাউড়া থানায় মামলা দায়ের করেন। ধর্ষণ চেষ্টাকারি শাহাদাত হোসেন আত্মীয়তার সম্পর্কে ঐ ছাত্রীর চাচার শ্যালক হয়। সে ২০১৮ সাল থেকে মিনারকোট গ্রামে তার বোনের বাড়িতে বসবাস করতেন।সে দীর্ঘদিন যাবৎ ঐ ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল।প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পরবর্তীতে গতবছরের পহেলা এপ্রিল রাতে তার পুরো পরিবারকে কৌশলে ঘুমের ওষুধ খাওয়ানোর মাধ্যমে রাত দুইটার দিকে শাহাদাত হোসেন জোরপূর্বক ধর্ষণ করে তাকে। পরে সেই ছাত্রী অসুস্থ হয়ে যায়। কিন্তু মান-সম্মানের ভয়ে কাউকে জানাইনি তার পরিবার।এরপর থেকে নানাভাবে কৌশলে ব্ল্যাকমেইল করার অভিযোগ ও রয়েছে শাহাদাত এর বিরুদ্ধে।

এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসূল আহমেদ নিজামী জানান,‘আসামিকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ