Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় কালো প্রাইভেটকার দিয়ে গরু চুরির সময় র‍্যাবের হাতে আটক ২

  |   বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় কালো প্রাইভেটকার দিয়ে গরু চুরির সময় র‍্যাবের হাতে আটক ২

 

আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের লামাবায়েক এলাকা হতে বৃহস্পতিবার(২২ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার সময় প্রাইভেটকারযোগে অভিনব কায়দায় গরু চুরির সময় ০২ টি গরুসহ গরু চোর চক্রের ০২ সদস্য কে গ্রেফতার করেছে ভৈরব র‍্যাব -১৪ সিপিসি ক্যাম্প। ভৈরব র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার আশুগঞ্জ থানাধীন লামাবায়েক এলাকা থেকে ভৈরব র‍্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে অভিযান চালিয়ে ২ টি গরুসহ গরু চোর চক্রের ০২ সদস্য যথাক্রমে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর বেহাইর এলাকার বাসিন্দা সিরাজ মিয়র পুত্র মোঃ শফিকুল (৩২) এবং একই উপজেলার আকুয়া চুকাইতলা গ্রামের মৃত ফজলুল হকের পুত্র মেহেদী হাসান মুন্না (২৩) কে গ্রেফতার করা হয়েছে। আটককৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে, পলাতক আসামীর সহায়তায় নরসিংদী জেলার ঘোড়াশাল এলাকা হতে অজ্ঞাত ব্যক্তির গরু ০২ টি চুরি করেছে। উক্ত গরু ০২ টি কালো প্রাইভেটকারের ভিতরে অভিনব কায়দায় নিয়ে আসে। চুরি করা গরু সুযোগ বুঝে বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকে। জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, গরু চোর চক্রের সদস্যরা বিভিন্ন এলাকায়, গরু চুরি করে থাকে তারা সুযোগ বুঝে এলাকা পরিবর্তন করে। আর সেই গরু বহন করার জন্য চোর চক্র কালো গ্লাসের প্রাইভেটকার ব্যবহার করে। প্রাইভেটকারের মধ্যে গরুর চার পা বেধে ড্রাইভারের সিটের পিছনের সিটে বহন করে। এ ঘটনায় জেলার আশুগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ