Advertise with us
শিরোনাম
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে
Advertise with us

আখাউড়ায় ভাড়াটিয়া কর্তৃক বাড়ি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

  |   বুধবার, ০৪ নভেম্বর ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় ভাড়াটিয়া কর্তৃক বাড়ি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

আখাউড়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভাড়াটিয়া কর্তৃক বাড়ি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ও তার পরিবারের লোকজন।বুধবার সকাল ১১ টায় পৌরশহরের রাধানগর গ্রামের অন্তর্গত কলেজপাড়ার বাসিন্দা মো.আবুল কালাম চৌধুরী তার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন।সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো.আবুল কালাম চৌধুরী বলেন,‘১৯৯৯সালে পৌরসভার অন্তর্গত রাধানগর মৌজার ২৯৩ দাগে বিএস ১৩১০ দাগে সাড়ে চার শতক যায়গা খরিদ সূত্রে মালিক হইয়া নিজ নামে বিএস ২০৪ নং চূড়ান্ত খতিয়ানে আমার নামে লিপিবদ্ধ হয়েছে। গত ২০০১ সালের ২৪ শে জানুয়ারিতে আখাউড়া পৌরসভার তৎকালীন মেয়র মো.নূরুল হক ভূইয়া ১৫০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি ভাড়াটিয়া চুক্তি করে মাসে ১২০০ টাকা ভাড়ার ভিত্তিতে বাড়িটি ভাড়া নেয়।

 

বাড়িটি ভাড়া নেয়ার পর থেকে ৫/৬ মাস ভাড়া দেয়ার পর আর ভাড়া পরিশোধ করেনি সে।আমার বাড়ির পিছনের পৌনে তিন শতক যায়গা তার কাছে বিক্রি করার শর্তে আমার কাছ থেকে ভাড়া নেয়া বাড়িটি বকেয়া ভাড়া পরিশোধসহ ছেড়ে দিবেন বলে জানান সাবেক মেয়র মো.নূরুল হক ভূইয়া।সাবেক এই মেয়রের কাছে পৌনে তিন শতক যায়গা বিক্রি ও করি।কিম্তু সে তার ক্ষমতার জোরে এখন পর্যন্ত আমার কাছ থেকে ভাড়া নেয়া সাড়ে চার শতক যায়গা বুঝাইয়া দেয়নি।’

 

এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক সহ স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে সাবেক মেয়র মো.নুরুল হক ভূইয়া বলেন,‘আমি বাড়িটিতে ভাড়া ছিলাম তা সত্য।পরবর্তীতে জানতে পারি যায়গাটি জেলা পরিষদের মালিকানায় আছে।পরে জেলা পরিষদ থেকে লিজ সূত্রে আমি জায়গাটির মালিক হয়েছি।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ