শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়ায় যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  |   বুধবার, ১১ নভেম্বর ২০২০   |   প্রিন্ট   |   ৩৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

অমিত হাসান অপু:

ব্রা‏হ্মণবাড়িয়ার আখাউড়ায় আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় ।

আজ বুধবার বিকাল ৪ টায় আখাউড়া সড়ক বাজারস্থ দলীয় কার্যালয়ে এই উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল হয়েছে।

আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য আতাউর রহমান নাজীমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক জয়নাল আবেদীন।

সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল,আখাউড়া পৌর যুবলীগের সভাপতি মনির খান, সাধারন সম্পাদক আবু কাউছার ভুইয়া,পৌর যুবলীগ নেতা জুয়েল রানা,জাহিদ হাসান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু সহ উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার যুবলীগ নেতৃবৃন্দরা।

পরে আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীকৃতিতে মাল্যদান করা করা হয়।

উল্লেখ্য আওয়ামী যুবলীগ বাংলাদেশের প্রথম যুব সংগঠন।আওয়ামী যুবলীগ ১৯৭২ সালের ১১ই নভেম্বর প্রতিষ্ঠিত হয়।

বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে এদেশের যুব আন্দোলনের পথিকৃৎ শহীদ শেখ ফজলুল হক মনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ