Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় করোনা পরিস্থিতি বিবেচনায় ফুটবল ফাইনাল স্থগিত

  |   শুক্রবার, ২০ নভেম্বর ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় করোনা পরিস্থিতি বিবেচনায় ফুটবল ফাইনাল স্থগিত

বিশেষ প্রতিনিধি

করোনা পরিস্থিতির বিবেচনা করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ‘চাঁনপুর ফুটবল টুর্নামেন্ট’ এর আজ শুক্রবারের(২০ নভেম্বর ) ফাইনাল খেলা স্থগিত করা হয়েছে।উপজেলা প্রশাসন ও খেলা পরিচালনা কমিটি সূত্র খেলা স্থগিত করার তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় দুটি দল ফাইনালে উঠায় এতে কমপক্ষে হাজার দশেক দর্শক উপস্থিত হওয়ার সম্ভাবনা ছিলো। সেখানে স্বাস্থ্যবিধি মানা কঠিন হয়ে পড়তো। খেলাটি স্থগিত করায় অনেকেই সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি জেলার অন্য জায়গায় চলতে থাকা দর্শক সমাগমের খেলা বিষয়ে ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় এক মাস ধরে আখাউড়ার চাঁনপুর মাঠে ফুটবল টুর্নামেন্ট চলছে। সময়ের সঙ্গে এতে দর্শক বাড়তে থাকে। ফাইনালে উঠে আখাউড়ার রাধানগরের কলেজ পাড়া একাদশ ও দুর্গাপুরের শেরে বাংলা স্পোটিং ক্লাব। শুক্রবার সকালে মাইকিং করে জানানো হয় করোনার বর্তমান পরিস্থিতির কারণে প্রশাসনের নির্দেশে খেলাটি স্থগিত করা হয়েছে। দর্শক যেন মাঠে না যান সেই আহবানও জানানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ