Advertise with us
শিরোনাম
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে
Advertise with us

সীমান্ত সম্মেলনে যোগ দিতে ভারতে গেলেন বিজিবি প্রতিনিধি দল

  |   বুধবার, ২৫ নভেম্বর ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

সীমান্ত সম্মেলনে যোগ দিতে ভারতে গেলেন বিজিবি প্রতিনিধি দল

আখাউড়া প্রতিনিধি:

সীমান্ত সম্মেলনে যোগ দিতে বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) ৬ সদস্যের একটি প্রতিনিধি দল ৩ দিনের সফরে ভারতে গেছে।

মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্ট সীমান্ত পথে দলটি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা যায়।

প্রতিনিধিদলটি চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে পৌঁছালে ভারতের ১২০ ব্যাটালিয়ন বর্ডার সিকিউরিটি ফোর্স’র (বিএসএফ) অধিনায়ক রত্নেশ কুমার তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভ্যর্থনা জানান।

বিজিবি‘র দক্ষিণ পূর্ব অঞ্চলের (চট্টগ্রাম রিজিয়ন) কমান্ডার (অতিরিক্ত মহাপরিচালক) ব্রিগেডিয়ার জেনারেল

খন্দকার ফরিদ হোসেন ৬সদস্যের প্রতিনিধি দলেরনেতৃত্বে রয়েছেন। বিজিবি কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় ২৫ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত সীমান্ত সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা হবে। ২৭ নভেম্বর আলোচনা শেষে প্রতিনিধি দলটি আখাউড়া চেকপোষ্ট সীমান্ত দিয়ে দেশে ফিরবে।

কুমিল্লাসেক্টর কমান্ডার (ভারপ্রাপ্ত) গোলাম ফজলে রাব্বি জানান, বৈঠকে সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, মাদক, নারী-শিশু পাচার প্রতিরোধসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি নিয়ে সম্মেলনে আলোচনা হবে।

এসময় ২৫ বর্ডার গার্ড বাংলাদেশ’র সরাইল ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদাউস কবির উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ