Advertise with us
শিরোনাম
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে
Advertise with us

আখাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

  |   বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

অমিত হাসান অপু:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২০ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী কর্মসুচীর মধ্যে আজ বুধবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবস পালনের সূচনা হয়।

মহান বিজয় দিবস উপলক্ষে আখাউড়া উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,ধর্মীয় প্রতিষ্ঠান ও উপজেলার সর্বস্তরের মানুষ উপজেলা কেন্দ্রীয় স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ করে।

পরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাঠে কুচকাওয়াজ শারীরিক কসরত প্রদশর্নী ও উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া,মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া,সহকারী কমিশনার ভুমি মেজবাউল আলম ভূইয়া, উপজেলা আওয়ামিলীগের আহবায়ক জয়নাল আবেদীন, যুগ্ম আহ্বায়ক সেলিম ভূইয়া, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য আতিউর রহমান নাজিম, যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলার সাবেক মুক্তিযুদ্ধার কমান্ডার জামসেদ শাহ্, আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহমেদ নিজামী।

পরে মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন বিষয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অংশগ্রহন কারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ